"হ্যালো কিউবা!"

28/9/2016 - 1 মিনিটের পাঠ

হালনাগাদ: 26/9/2021


আপনি কি জানেন যে কিউবা বিশ্বের সবচেয়ে সীমিত ইন্টারনেট প্রবেশাধিকার থাকা দেশগুলোর মধ্যে অন্যতম? ঘরে ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ, এবং যদিও সরকার দিন দিন আরও বেশি পাবলিক WiFi স্পট চালু করছে, সেগুলোর জন্য ঘণ্টায় 2$ খরচ হয়, যা কিউবায় মাসিক বেতনের দশ ভাগের এক ভাগ। তারপরেও ব্যবহারকারীরা স্বাধীনভাবে ওয়েব সার্ফ করতে পারেন না - তারা সরকারি নজরদারির অধীন এবং সরকারবিরোধী ওয়েবসাইটগুলো ব্লক করা থাকে। ইন্টারনেটের গতি অত্যন্ত ধীর।

Psiphon এই মাসে মিয়ামিতে Cuba Internet Freedom Forum-এ অংশ নিয়েছিল, যা বিভিন্ন ধারণা আলোচনা ও বিনিময় করার, কিউবায় ইন্টারনেটের বর্তমান অবস্থা খতিয়ে দেখার এবং এর প্রসারে সহায়তার উপায় খোঁজার একটি সম্মেলন।

আপনার সকল কিউবান বন্ধুদের জানান যে Psiphon তাদের উন্মুক্ত মুক্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেতে সাহায্য করবে!
ইন্টারনেট স্বাধীনতাকিউবাPsiphon VPN

এরপর পড়ুন