Global Citizen ShowupVote এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন

1/12/2016 - 1 মিনিটের পাঠ

হালনাগাদ: 22/1/2025


২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে, Global Citizen তরুণ আমেরিকানদের ভোটদানে উৎসাহিত করতে শুরু করে তাদের “Show Up and Vote” ক্যাম্পেইন। #ShowupVote হ্যাশট্যাগ দ্বারা পরিচালিত একটি অনলাইন ক্যাম্পেইনের পাশাপাশি, Global Citizen শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে ধারাবাহিক ইভেন্ট এবং কনসার্টের আয়োজন করেছিল। 

নির্বাচনের সময় Psiphon #ShowupVote প্রমোশন

নির্বাচনের আগের সপ্তাহে, Psiphon আমাদের মার্কিন দর্শকদের কাছে #ShowupVote ক্যাম্পেইনের প্রচার করেছিল,
যেখানে নির্বাচিত কিছু ছবি এবং এই প্রকল্পের গুরুত্ব ব্যাখ্যা করে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ প্রদর্শন করা হয়।

নির্বাচনের ঠিক আগের শেষ দুই দিনে, #ShowupVote কনটেন্টের সর্বোচ্চ দৃশ্যমানতা নিশ্চিত করতে প্রমোশনে পরিবর্তন আনা হয়।

নির্বাচনের দিন শেষ হওয়ার সাথে সাথে, Psiphon ব্যবহারকারীদের Global Citizen-এর লাইভ কভারেজে নিয়ে যায়, যার ফলে ফলাফল প্রকাশের সাথে সাথে তা দেখার সুযোগ পায় তারা।

সামগ্রিকভাবে, যুক্তরাষ্ট্রে Global Citizen-এর কনটেন্ট ১.৫ মিলিয়ন বার দেখা হয়েছে।


মার্কিন নির্বাচন নিয়ে বিশ্বব্যাপী আগ্রহ

অত্যধিক সেন্সর করা অঞ্চলগুলোতে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ বিষয়ক ইভেন্টগুলোর সময় বিভিন্ন উৎস থেকে খবর পাওয়ার চেষ্টার অংশ হিসেবে সেন্সরশিপ এড়ানোর টুলগুলোর ব্যবহার বৃদ্ধি পাওয়া একটি সাধারণ বিষয়। মার্কিন নির্বাচনও এর ব্যতিক্রম ছিল না।

নির্বাচনের পূর্ববর্তী দিনগুলোতে এবং নির্বাচনের দিন ভিয়েতনাম, রাশিয়া, ইরান, কাজাখস্তান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ বহু দেশে Psiphon-এর ব্যবহার বৃদ্ধি পেয়েছিল। এই বৃদ্ধি সবচেয়ে বেশি লক্ষণীয় ছিল চীনে, যেখানে মার্কিন নির্বাচনের লাইভ-স্ট্রিমিং কভারেজ নিষিদ্ধ ছিল এবং টিভি নেটওয়ার্কগুলোকে এই ইভেন্টের “অতিরিক্ত” কভারেজ এড়িয়ে চলতে বলা হয়েছিল।


ইন্টারনেট স্বাধীনতা

এরপর পড়ুন