Toronto Reel Asian Film Festival-এ Psiphon-এর প্রথমবারের মতো সমর্থন
28/11/2016 - 2 মিনিটের পাঠ
হালনাগাদ: 26/9/2021
2016 সালের 8 থেকে 19 নভেম্বর পর্যন্ত সফলভাবে পরিচালিত হওয়ার পর 2016 টরন্টো রিল এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সমাপ্ত হয়েছে। কানাডার বৃহত্তম এশিয়ান চলচ্চিত্র উৎসব হিসেবে, উদীয়মান ও পুরষ্কারপ্রাপ্ত পরিচালক, অভিনেতা এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে তাদের কাজ ও চলচ্চিত্র সম্পর্কিত মতামত শেয়ার করার একটি প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে রিল এশিয়ান প্যান-এশিয়ান সমসাময়িক চলচ্চিত্র এবং কানাডিয়ান সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করে আসছে। এই বছর, অর্ধেকেরও বেশি চলচ্চিত্রের পরিচালক ছিলেন উত্তর আমেরিকার চলচ্চিত্র নির্মাতারা।
এই বছরটি ছিল উৎসবটির 20তম বার্ষিকী, এবং চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো নতুন কিছু উপাদান যুক্ত করা হয়েছিল-- যার মধ্যে রয়েছে অভিভাবক ও শিশুদের জন্য রিল এশিয়ানের উদ্বোধনী WEE ASIAN কিডস প্রোগ্রাম, প্রবীণ ও শিক্ষার্থী দর্শকদের জন্য 10টি চলচ্চিত্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ, সেইসাথে একটি নতুন 20/20 সাক্ষাৎকার সিরিজ। গত 20 বছরে যারা এই চলচ্চিত্র উৎসবে কাজ করেছেন বা অংশ নিয়েছেন এমন 20 জন প্রার্থীকে রিল এশিয়ানের সাথে তাদের স্মরণীয় গল্প এবং তাদের জীবনে এই চলচ্চিত্র উৎসবের প্রভাব সম্পর্কে কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
তাদের 20তম বার্ষিকী উদযাপনে প্রথমবারের মতো রিল এশিয়ানের সাথে যুক্ত হতে পেরে Psiphon অত্যন্ত আনন্দিত। আগের চেয়ে বেশি টিকিট বিক্রির মাধ্যমে উৎসবটি যেমন নিজেই এক বিরাট সাফল্য লাভ করেছে, তেমনি আমরা কানাডা ও চীনে আমাদের ব্যবহারকারীদের কাছে তাদের অনলাইন উপস্থিতি প্রসারিত করতে সহায়তা করেছি, যা উৎসব চলাকালীন 2.3 মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। Psiphon-এর কনটেন্ট ডেলিভারির মাধ্যমে, চীনের আমাদের ব্যবহারকারীরা বিদেশে প্রদর্শিত মিডিয়া আর্ট সম্পর্কে জানতে পেরেছেন। কানাডা ও চীনের Psiphon ব্যবহারকারীরা Psiphon Today-তে নির্বাচিত চলচ্চিত্রের ট্রেলারও দেখতে পেরেছিলেন।
BFI Film Flare Film Festival-এর সাথে আমাদের পূর্ববর্তী অংশীদারিত্বের পর থেকে, শিল্প ও চলচ্চিত্র বিষয়ক উদ্যোগগুলোকে সমর্থন করার সুযোগ অব্যাহত রেখেছে Psiphon। আমাদের ব্যবহারকারীদের সাথে তাদের জন্য প্রাসঙ্গিক মিডিয়া আর্টের সংযোগ ঘটাতে এবং এই অনুষ্ঠানগুলোর সাথে যুক্ত হওয়ার জন্য তাদের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
চমৎকার সব চলচ্চিত্র নিয়ে 2017 সালের নভেম্বরে আবারও অনুষ্ঠিত হবে টরন্টো রিল এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব!
এই বছরের রিল এশিয়ান পুরস্কার বিজয়ী এবং উৎসবের আরও নানা হাইলাইট দেখুন www. reelasian.com-এ
আপনার পরবর্তী ইভেন্টের জন্য Psiphon Inc.-এর সাথে কাজ করতে চান? আমাদের ইমেইল করুন info@psiphon.ca-এ