Android ব্রাউজার সেম অরিজিন পলিসি বাইপাস নিরাপত্তা দুর্বলতা (CVE-2014-6041)
17/9/2015 - 1 মিনিটের পাঠ
হালনাগাদ: 4/6/2021
Android AOSP ব্রাউজারে একটি মারাত্মক নিরাপত্তা দুর্বলতা প্রকাশ করা হয়েছে: http://www.rafayhackingarticles.net/2014/08/android-browser-same-origin-policy.html
Psiphon টিম নিশ্চিত করেছে যে WebView উপাদানের মাধ্যমে Android AOSP ব্রাউজার ব্যবহারের ফলে, Android সংস্করণ 3.0 থেকে 4.3-এ আমাদের Psiphon অ্যাপের অন্তর্নির্মিত ব্রাউজার ("শুধুমাত্র-ব্রাউজার মোড") ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের অন্তর্নির্মিত ব্রাউজারের WebView উপাদানগুলিতে JavaScript নিষ্ক্রিয় করা ছাড়া এই নিরাপত্তা দুর্বলতা সমাধানের আর কোনো জানা উপায় নেই।
আমরা Android-এর জন্য Psiphon সংস্করণ 62 প্রকাশ করছি যা Android-এর এই সংস্করণগুলিতে অন্তর্নির্মিত ব্রাউজারে JavaScript নিষ্ক্রিয় করবে। কম বিঘ্নকারী, কার্যকর সমাধান না পাওয়া পর্যন্ত অথবা Android AOSP ব্রাউজারটি ব্যাপকভাবে প্যাচ না হওয়া পর্যন্ত আমরা এই বিধিনিষেধ বহাল রাখার পরিকল্পনা করছি।